সময়ের নৌকাটা এখন প্রতিকূলেই যাচ্ছে মেহজাবীন চৌধুরীর। ছোটপর্দাতে এখন নিয়মিতই অভিনয় করছেন তিনি। পাশাপাশি চলছে মডেলিং। তবে এখনও দেখা মিলছে না বড়পর্দাতে।
বিষয়টি তার ভক্তদের জন্য অনেকটা মন খারাপের বিষয়ও হয়ে দাঁড়ায় মাঝে মাঝে। কারণ তার সমসমায়িক অনেকেই এখন বড়পর্দায় সরব। কিন্তু সেই জায়গা থেকে মেহজাবীন এখনও ছোটপর্দা বন্দি।
মেহজাবীন এ প্রসঙ্গে বলেন, ‘বড়পর্দায় অভিনয় সবাই করতে চায়। আমিও প্রস্তাব পাচ্ছি অনেক কাজ করার জন্য। কিন্তু আরও একটু সময় চাচ্ছি। কারণ প্রথম কাজটি খুব ভালো কিছু দিয়ে শুরু করতে চাই। সময়টা হোক আমাকেও দেখা যাবে বড়পর্দায়। আর আমি ছোটপর্দাতেও স্বাচ্ছন্দবোধ করছি।’
মেহজাবীন চলতি সময়ে ব্যস্ত আছেন বিজ্ঞাপন ও নাটক নিয়ে। সামনে বৈশাখ ও ঈদের বিশেষ কাজ নিয়ে শোবিজের অন্যান্যদের মতো মেহাজবীনেরও চলছে এখনকার ব্যস্ততা।
