প্রিয়াঙ্কার আত্মহত্যার চেষ্টা

আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১০:১০
বর্তমানে ক্যারিয়ারের শীর্ষ সময় পার করছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড পেরিয়ে হলিউডেও তার যাত্রা সফল বলা যায়। কিন্তু জীবনের একটি সময় অনেক হতাশায় পার করেছেন তিনি। সেই হতাশা গিয়ে পৌঁছেছিল আত্মহত্যা করার পথে। আর সেই হতাশা ছিল ক্যারিয়ার নিয়েই।
 
প্রিয়াঙ্কার ম্যানেজার এই তথ্য গণমাধ্যমে দেওয়ার পর প্রিয়াঙ্কাও এই প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘ক্যারিয়ারের এখনকার সময় নিয়ে হয়তো আমি সন্তুষ্ট। কিন্তু একটা সময় ছিল যখন আমি হতাশ ছিলাম। তার সাথে আমার ব্যক্তিগত বিষয়গুলো নিয়েও খুব খারাপ সময় যাচ্ছিল।’
 
প্রিয়াঙ্কার ম্যানেজার জানান আরও তথ্য।
 
মায়ের মৃত্যুর পরও নাকি প্রিয়াঙ্কা এক উঁচু ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ফ্ল্যাটের সব জানালায় গরাদ দেওয়ার আগ পর্যন্ত প্রিয়াঙ্কাকে নাকি চেয়ারে বেঁধেও রাখতে হয়েছে মাঝেমধ্যে!