ইনস্টাগ্রামে লগ আউটের অপশন

আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১১:২৪
সামাজিক যোগাযোগের সকল মাধ্যমেই লগ আউটের সুবিধা থাকলেও এতো দিন পর্যন্ত ইনস্টাগ্রামে তা ছিলো না। তবে এখন থেকে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরাও লগ আউটের সুযোগ পাবেন। সম্প্রতি ইনস্টাগ্রাম জানিয়েছে, তাদের অ্যাপের লেটেস্ট আপডেটে মিলবে সেই সুযোগ।
 
এজন্য প্রোফাইল ট্যাবে যেতে হবে। এরপর ট্যাবটির উপরের ডানদিকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই খুলে যাবে ‘অপশন’ অংশটি। এখানে স্ক্রল করে নিচের দিকে গেলে ‘ক্লিয়ার সার্চ হিস্ট্রি’-র নিচেই মিলবে ‘লগ আউট’ অপশন।
 
ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, এতদিন একটা বিশেষ বাগের কারণেই লগ আউট করা যেত না। ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মধ্যে এই নিয়ে ক্ষোভও ছিল যথেষ্ট। এবার এই সমস্যা দূর করা হল।