‘নীরজা’ ছবি দিয়ে দর্শক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। তবে নতুন করে কোনো ছবির জন্য চুক্তিবদ্ধ হননি তিনি। তার একারণে মানসিক চাপেও আছেন তিনি।
নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে আইএএনএসকে সোনম কাপুর বলেছেন, না আমি কোনো কিছুতে চুক্তিবদ্ধ হয়নি। আর এ কারণে আমি মানসিক চাপে আছি।
নীরজা ভানোটের জীবনী নিয়ে নির্মিত হয়েছে ‘নীরজা’ ছবিটি। সেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন সোনম কাপুর।
অভিনেতার সঙ্গে অভিনেত্রীদের পারিশ্রমিক বৈষ্যমের বিষয়ে সোনম বলেছেন, এটা এখন ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। তবে বৈষম্য দূর হতে এখনো অনেক দূর বাকি।
সোনম বলেছেন, আমি একটি নারীকেন্দ্রিক ছবিতে অংশ নিয়েছি, ছবিটি কিন্তু মাত্র ৭০০ প্রেক্ষাগৃহে দেখানো হয়েছে। ইন্ডাস্ট্রি আপনাকে কেমন পারিশ্রমিক দিচ্ছে, সেটাই একমাত্র বিষয় নয়। দর্শকের কাছে ছবিটির গ্রহণযোগ্যতা কেমন সেটি বোঝাটাও খুব জরুরি। খবর: পিটিআই।
