‘কফি উইথ করণে’ সানি লিওন?

আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৩:৫৮
 
ছবি নির্মাতা করণ জোহরের উপস্থাপনায় ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবার সেখানে আমন্ত্রণ পেতে পারেন সানি লিওন।
 
সোমবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, একজন ভক্তের সঙ্গে টুইটারে চ্যাট করার সময় করণ জোহরকে জিজ্ঞাস করা হয়েছিল পঞ্চম মৌসুমে সানি লিওনকে আমন্ত্রণ জানানো হবে কিনা? উত্তরে করণ তার উদ্দেশে বলেছেন, তুমি সানি লিওনকে ‘কফি উইথ করণে’ এনে দিতে পারবে। আমি তার সাক্ষাত্কার নিতে পছন্দ করব।
করণের এই টুইটে সানি লিওন বেশ খুশি। তিনি লিখেছেন, ধন্যবাদ। এটা খুবই ভাল হবে।
 
নিজের অতীতের পেশার জন্য বলিউডে নানা সময় বেশ নেতিবাচক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। এক টিভি সাক্ষাত্কারে তাকে নানাভাবে প্রশ্নকরে ব্রিবত করা হয়েছে। এরপরই সুপারস্টার আমির খানতার পক্ষে কথা বলেন। সম্প্রতি মুম্বাইয়ে আমিরের বাসভবনে একটি পার্টিতেও দাওয়াত পেয়েছিলেন সানি লিওন।
 
এছাড়া শাহরুখ খান অভিনীত ‘রাইস’ ছবিতে একটি গানের দৃশ্যায়নে কাজ করবেন সানি। ‘কোরবানি’ ছবির ‘লায়লা ও লায়লা’ গানের নতুন ভার্সনে দুইজনকে নাচতে দেখা যাবে।