বাংলাদেশ ব্যাংকের আট'শ কোটি টাকা লোপাট হওয়া অর্থ উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংককে সহযোগিতা করতে চায় বিএনপি। সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকে বিএনপির গবেষণা মূলক একটি প্রতিবেদন গর্ভনরের নিকট হস্তান্তর করে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম।
তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে লোপাট হওয়া অর্থ জনগণের টাকা। জনগণের এই টাকা লোপাট হওয়ায় বিএনপি চিন্তিত। তাই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এ বিষয়ে এক্সপার্টদের গবেষণা করার দায়িত্ব দিয়ে একটি গবেষণা প্রতিবেদন তৈরি করিয়েছেন। এই গবেষণা মূলক তথ্যটি গভর্নরের কাছে পৌছে দিয়েছি। আমরা আশা করছি এটি তারা পর্যবেক্ষন করলে দোষিরা ধরা পড়বে।
এ সময়ে তিনি জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের একটি চিঠিও গর্ভনরের কাছে দিয়েছি। এ সময়ে বিএনপির সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি উপস্থিত ছিলেন।
