গোপালগঞ্জ সদর উপজেলায় চালক ও চালকের সহকারীর হাত-পাঁ চোখ বেঁধে পানিতে ফেলে ছিনতাইকারীরা রড বোঝাই ট্রাক ছিনিয়ে নিয়েছ। গুরুতর অবস্থায় ট্রাক চালক শাহাদৎ হোসেন (৩৫) ও হেলপার আফজালকে (২৫) স্থানীয়রা উদ্ধার করে
গোপালগঞ্জ আড়াই শ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করায়। তারা সাতক্ষীরা জেলার বাসিন্দ।
জানা গেছে, চট্টগ্রাম থেকে রড বোঝাই একটি ট্রাক সাতক্ষীরা যাচ্ছিলো। সোমবার ভোর রাত তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় মাইক্রোবাসে করে আসা ৭/৮ জনের একদল ছিনতাইকারী ওই ট্রাকটির গতিরোধ করে। পরে তারা ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা চালক ও হেলপারকে ট্রাক থেকে নামিয়ে হাত-পাঁ ও চোখ বেঁধে ওই মহাসড়কের জেলা সদর উপজেলার ঘোনাপাড়া রাস্তার পাশের ডোবার পানিতে ফেলে দেয়। চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এ চক্রকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।ৎ
গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
