বাংলাদেশ মহিলা পরিষদের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে সোমবার কাউখালী শাখার উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে সংগঠনের সভানেত্রী সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান, মো. কামরুজ্জামান মিঠু, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্টলীগ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নিমাই মণ্ডল, অধ্যক্ষ রতন কুমার ঘোষ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহীদা হক, সাংগঠনিক সম্পাদক মিনতী মজুমদার ও প্রচার সম্পাদক মনীষা হাওলাদার প্রমুখ।
