বৃষ্টি ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও রাজনগর উপজেলার অনেক গ্রাম ও আবাসিক এলাকাসহ পুকুর ও বোরো ফসলের মাঠ প্লাবিত হয়েছে।
শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায় বলেন, রোববার রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরের ভেতর পানি। টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের পাশাপাশি নদী ও বৃষ্টির পানি হাওরে নামার পথে অপরিকল্পিত বাড়ি-ঘর নির্মাণ ও পাহাড়ি ছড়ার পাড় দখলের জন্য এই বন্যা হয়েছে।পানির স্রোতে তাদের এলাকায় প্রায় ২০টি স্পটে নদীর পাড় ও চলাচলের রাস্তা সম্পূর্ণ ভেঙে গেছে।
ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. নুরুল হুদা জানান, ক্ষতিগ্রস্ত পরিবার চিহ্নিত করে তাদের সাহায্য দেওয়া হবে।
