একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে আইএস

আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৮:১০
 
সিরিয়ায় একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। গত কয়েক দিনের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দুটি শহর তাদের হাত ছাড়া হয়েছে।
 
প্রাচীন শহর পালমিরার একদিন পরই আল কারাতিয়ান শহরটিও সিরীয় বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়েছে। একে আইএসের গালে চপেটাঘাত হিসেবে দেখা হচ্ছে।
 
গত আগস্টে আল কারাতিয়ান শহর দখল করে নিয়েছিল আইএস। শহরটি দখল করেই শত শত মানুষকে অপহরণ করে তারা। এদের অনেককেই পরে ছেড়ে দিয়েছিল তারা। অপহৃতদের মধ্যে অনেক খ্রিস্টান ছিল।
 
একটি পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, শহরটিতে এখনও কিছু যায়গায় বিচ্ছিন্নভাবে প্রতিরোধ করার চেষ্টা করছে আইএস। তবে সেখান থেকেও পিছু হটছে তারা। সূত্র: বিবিসি