ফরিদপুরের মধুখালী উপজেলার দিঘলিয়া গ্রামের মেয়ের উত্ত্যক্তের প্রতিবাদ করায় উত্ত্যক্তকারীদের হামলায় বাবা আহত হয়েছেন।
জানা গেছে, সোমবার দিঘলিয়া গ্রামের ওই কলেজছাত্রীকে একই গ্রামের শহিদ শেখের ছেলে রানা শেখ (২৭), রহমান শেখের ছেলে আকিজ (২৬) এবং জাকির (২৪) উত্যক্ত করে। এ সময় ওই কলেজছাত্রীর বাবা প্রতিবাদ করে। তখন রানা শেখ তার বন্ধুদের নিয়ে মেয়েটির বাবার মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে উত্যক্তকারী যুবকেরা পলাতক রয়েছে।
