শিবগঞ্জে ফেনসিডিলসহ নারী আটক

আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৯:২১
শিবগঞ্জে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ৩৪৮ বোতল ফেনসিডিলসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
 
র‌্যাবের-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার  দুপুরে এ এসপি সহিদার রহমানের নেতৃত্বে র‌্যাবের একটি দল  শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি লম্বাটোলা গ্রামের  আব্দুস সালামের স্ত্রী সাগরী বেগমকে (২০)  ৩৪৮ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়। এ সময় সাগরীর শয়ন ঘরের আলমারীর নিচে প্লাস্টিকের বস্তায় ফেনসিডিলগুলো লুকানো ছিল। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।