নাগরদোলা থেকে পড়ে কিশোরের মৃত্যু

আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ২২:০৪
খুলনার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্থাপিত নাগরদোলা থেকে ছিটকে পড়ে মো. রাকিব (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। রাকিব নগরীর চাঁনমারী বাজার এলাকার জনৈক ইসমাইল শেখের ছেলে।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত৮টার দিকে বাণিজ্য মেলার নাগরদোলায় উঠে চক্কর দেয়ার সময় হঠাৎ করে রাকিব মাটিতে ছিটকে পড়ে। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
 
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাস জানান, রাত ৭টা ৪০ মিনিটের দিকে রাকিব মেলার নাগরদোলায় উঠে। নাগরদোলায় চক্কর দেয়ার সময় সে মাটিতে ছিটকে পড়ে নিচে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।