নওগাঁ-রাজশাহী মহা-সড়কের জবার মোড়ে ট্রাকচাপায় নাহিদ হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ সদর উপজেলার জবার মোড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। নাহিদ হোসেন সদর উপজেলা দশপাইকড়া গ্রামের সাদেকুল ইসলামের ছেলে।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকিরুল ইসলাম জানান, নাহিদ হোসেন সন্ধ্যায় গ্রামের বাড়ি থেকে সদর উপজেলার হাঁপানিয়া বাজারে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নাহিদ হোসেনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
