কলেজ ছাত্রীদের উত্যক্ত করায় এক বখাটেকে এক মাসের কারাদণ্ড

আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ২৩:২৩
দিনাজপুরের খানসামার হোসেনপুর ডিগ্রী কলেজের সামনে তিন কলেজ ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে সুমন রায় (৩২) নামের এক বখাটেকে এক মাসের বিনাশ্রম করাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্ত সুমন রায় উপজেলার ভাবকী ইউনিয়নের গুলিয়ারা গ্রামের নিকুঞ্জ রায়ের ছেলে।
জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাজেবুর রহমান একটি অনুষ্ঠান থেকে উপজেলা পরিষদ ফেরার পথে ওই কলেজের সামনে তিন কলেজ ছাত্রীকে উত্যক্ত করার বিষয়টি তার নজরে আসে। তাৎক্ষণিকভাবে তিনি ঘটনাস্থলে গিয়ে ওই তিন ছাত্রীর কাছে উত্যক্তের বিষয়টি নিশ্চিত হন। এরপর উত্যক্তকারি সুমন রায় (৩২) কে আটক করেন। পরে আদালতে এনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাদন করেন।
থানার এএসআই নূর ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত সুমন রায়কে জেলা কারাগারে পাঠানো হয়েছে।