বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন খালেদা জিয়া

আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ০১:৪১
আজ মঙ্গলবার রাত পৌনে একটার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারায় সংঘর্ষে নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।
খালেদা জিয়া দাবি করেন, বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিবাদে বিক্ষোভরত জনসাধারণের ওপর পুলিশের হামলায় পাঁচজন নিহত হয়েছেন।
তিনি বলেন, কথায় কথায় প্রতিবাদী মানুষের ওপর গুলি চালিয়ে হত্যা ও আহত করা এখন স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। বাঁশখালীতে দুটি পক্ষের মধ্যে শান্তি রক্ষায় যেখানে পুলিশের কর্তব্য ছিল, সেখানে পুলিশ এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। অনৈতিক সরকারের গদি রক্ষার কাজে পুলিশকে অন্যায়ভাবে ব্যবহার করার কারণে তাঁরা এখন বেপরোয়া হয়ে উঠেছে।