বাংলাদেশের কম্পিউটার ব্যবহারকারীদের জন্য প্রতিদিন মাত্র ১ টাকায় ইন্টারনেট সুরক্ষা দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান বিটডিফেন্ডার।
সম্প্রতি ছাত্রদের জন্য একই ধারণাপ্রসূত পাইলট প্রজেক্টের উপর ভিত্তি করে এই নতুন পদক্ষেপ নেয়া হয়েছে।
পাইলট প্রজেক্টের সফলতা এবং নতুন প্রজন্মের নিকট এটি খুবই গ্রহণযোগ্য হওয়ায় বিটডিফেন্ডার এখন একই ধরনের প্রকল্প দেশব্যাপী সকল কম্পিউটার ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছে।
এপ্রিল ২০১৬ থেকে সিঙ্গেল ইউজার বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি এক বছরের জন্য মাত্র ৩৬৫ টাকায় পাওয়া যাবে।
