সালমানের এক ভাই আরবাজের সংসারের ভাঙনের খবর সামলাতেই আরেক ভাই সোহেল খানের সাথে হুমা কোরেশীর প্রেমের খবর চাউর হলো।
তবে খবরটি পুরোই অস্বীকার করেছেন হুমা। তিনি বলেন, ‘আমার সম্পর্কে না জেনেই আমার জীবন নিয়ে স্টোরি করা হচ্ছে। মিডিয়া এটা করছে, কারণ আমি যাতে আমার কাজের ওপর থেকে অমনোযোগী হয়ে পড়ি। সাংবাদিকরা মনে করে আমি জীবনে যা যা অর্জন করেছি তা শুধুমাত্র ঘনিষ্ঠ সম্পর্কের ওপর ভিত্তি করেই হয়েছে।’
হুমা আরও বলেন, ‘আমি যখন প্রথম ইন্ডাস্ট্রিতে আসি তখন আমি খুব স্পষ্টভাষী ছিলাম। কিন্তু এখন অনেক বেশি নিয়ন্ত্রিত, চট জলদি কিছু বলি না।’
