জাকার্তা বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১১:৫৩
 
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি বিমানবন্দরে দুইটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একটি বিমানের পাখা বিস্ফোরিত হয়ে তাতে আগুন ধরে যায়।
 
মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে জাকার্তার হালিম পেরদানাকুসুমা বিমানবন্দরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
 
বাটিক এয়ারের একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের সময় একটি ডানা ট্রান্সনুসার একটি বিমানের লেজের সঙ্গে আটকে যায়। ট্রান্সনুসার বিমানটিকে রানওয়ে দিয়ে টেনে নিয়ে বাটিক এয়ারের বিমানটি উড্ডয়নের জন্য দ্রুত এগিয়ে যেতে থাকে। একপর্যায়ে বাটিক এয়ারের বিমানের পাইলট উড্ডয়ন পরিকল্পনা বাদ দেন।
 
IMG0
 
লায়ন এয়ার গ্রুপের এক মুখপাত্র বার্তা সংস্থা ওয়্যার নিউজ এজেন্সিকে জানান, তাদের বিমানের যাত্রী ও ক্রুরা নিরাপদ আছেন।
 
যাত্রীবাহী বিমানটি থামানোর সঙ্গে সঙ্গেই সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
 
ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, সংঘর্ষে দুইটি বিমান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।