চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মওদুদ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৩:০১
বিএনপি নেতা মওদুদ আহমদ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে ঢাকা ছাড়েন তিনি।
 
তার সঙ্গে স্ত্রী হাসনা মওদুদ রয়েছেন বলে তার সহকারী মমিনুর রহমান সুজন জানিয়েছেন।
 
বেশ কিছুদিন আগে থেকে তিনি সর্দি ও কাশিতে ভুগছিলেন তিনি। গত শনিবার তিনি বুকে ব্যথা অনুভব করলে গুলশানের বাসা থেকে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
 
সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক আবদুল্লাহ আল মামুনের তত্ত্বাবধায়নে ছিলেন তিনি।
 
অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকরা তাকে সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন।