রাজধানীসহ সারাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত

আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৪:৫৯
 
রাজধানী ঢাকাসহ সারাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার দুপুরে এই কম্পন অনুভূত হয়। 
 
আবহাওয়া অধিদফতরের ভূ-কম্পন পর্যবেক্ষণ কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, বাংলাদেশ সময় বেলা একটা ৪২ মিনিটে রিখটার স্কেলে ৪.৬ মাত্রার ওই ভূমিকম্প অনুভূত হয়।
 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে,  ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের মেঘালয় রাজ্যের লখীপুর থেকে ৩৫ কিলোমিটার থেকে দক্ষিণ পূর্বে ২০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। 
 
আর্থকোয়াক রিপোর্ট ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রংপুর থেকে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ১২০ কিলোমিটার দূরে। 
 
তবে ভারতের আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে ভূমিকেম্পর মাত্রা ৫.৪ রিখটারর স্কেল উল্লেখ করা হয়েছে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।