নিউজিল্যান্ডের মসজিদে হামলায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২১:৫৯

নিউজিল্যান্ডের মসজিদে হামলায় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছে আহমদিয়া মুসলিম জামাত ও বাংলাদেশের ন্যাশনাল আমীর আলহাজ্ব মোবাশশের উর রহমান। আহমদীয়া মুসলিম জামাতের প্রেস অ্যান্ড মিডিয়া পাবলিসিটির ইনচার্জ আহমদ তবশির চৌধুরীর স্বাক্ষরিত এক বিবৃতিতে শোক জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নিউজিল্যান্ডের দু’টি মসজিদে পবিত্র জুমার দিনে নামাজরত নিরীহ মুসল্লিদের ওপর নৃশংস মর্মান্তিক ও বর্বরোচিত আক্রমণের মাধ্যমে ৪৯ জনকে শহীদ করা ও অনেককে আহত করার ঘটনায় আহমদিয়া মুসলিম জামাত গভীর শোক জানাচ্ছে। এবং এমন জঘন্য ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সেই সঙ্গে মহান আল্লাহ তাআয়ালা এই নিরপরাধ মুসলিমদের শাহাদত কবুল করুন এবং তাদের জান্নাতের উচ্চতম পর্যায়ে স্থান দান করুন। তাদের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং এই অপূরণীয় ক্ষতি তাঁর কৃপা দ্বারা পূরণ করে দেন।

আরো পড়ুন: সন্তানের জন্য দোয়া চাইলেন ক্রাইস্টচার্চ হামলায় আহত পিতা

বিবৃতিতে আরো বলা হয়, ধর্মীয় এসব সন্ত্রাস যা বিভিন্ন মাত্রায় প্রকাশিত হচ্ছে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআয়ালা সবাইকে বিশেষ করে ধর্মীয় সন্ত্রাস হতে নিজেদের সমাজ ও জাতিকে রক্ষা করা সৌভাগ্য দান করুন।

ইত্তেফাক/বিএএফ