ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎপৃষ্টে গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৮:৩৪
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মঙ্গলবার  বিদ্যুৎপৃষ্টে হোসনা বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পৌর শহরের আলমনগর গ্রামের মধ্যপাড়া ফজলুল হকের স্ত্রী।
 
জানা গেছে, সকাল ১১টার দিকে ছিঁড়ে যাওয়া ডিসের তার সংযোগ দিতে গেলে বিদ্যুৎপৃষ্ট হন হোসনা বেগম। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।