রাজধানীর তেজগাঁওয়ে হাতিরঝিল সংলগ্ন একটি দোতালা টিনসেড বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে তেজকুনি পাড়ার ওই বাড়িটিতে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকতা আতাউর রহমান এ খবর নিশ্চিত করে জানিয়েছেন, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
তিনি আরো জানান, আগুন আরো বেশ কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়েছে।
(বিস্তারিত আসছে...)
