পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় রেলস্টেশন মাস্টার নিহত

আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৯:০০
পাঁচবিবি-হিলি সড়কের নওদা নামক স্থানে মঙ্গলাব বিকেলে ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সোহেল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
 
তিনি বিরামপুর রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার বলে জানা গেছে। সোহেল পাঁচবিবি শহরের টিএনটি পাড়ার মানিক হোসেনের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে হিলি থেকে মোটরসাইকেলে সোহেল বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পাঁচবিবি থেকে হিলিমুখী  ভটভটির সংঘর্ষ হলে তিনি মারাত্মক আহত হন। পাঁচবিবি ফায়ার সার্ভিসের গাড়িতে জরুরি ভিত্তিতে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
 
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কিরণ কুমার রায় ঘটনাটি নিশ্চিত করেছেন ।