লক্ষ্মীপুরের কমলনগরে দুই বোনকে গণধর্ষণে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা যুবলীগ।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা যুবলীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, পৌর যুবলীগের আহ্বায়ক আল-আমিন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সৈয়দ এহতেশাম হায়দার বাপ্পী, সদর (পশ্চিম) যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক মাহবুব, সদর (পূর্ব) যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজান পাটোয়ারী, সদর উপজেলা তৃণমূল লীগের আহ্বায়ক ওমর ফারুক আল মানিক, সাবেক জেলা ছাত্রলীগ সিনিয়র সহসভাপতি মোফাচ্ছেল হোসেন চুন্নু, ইকবাল হোসেন হ্যামেল ক্বারী, জেলা প্রজন্ম লীগের সভাপতি তফছির আহম্মদ প্রমুখ।
প্রসঙ্গত, ২৯ মার্চ রাতে তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারের পাশে একটি পরিত্যক্ত বাড়িতে দুই বোন গণধর্ষণের শিকার হয়।
