শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু

আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ২০:১১
শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নন্নী ইউনিয়নের আমলাতলি গ্রামে মঙ্গলবার বিকেলে বিদ্যুতের তারে জড়িয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
 
এরা হলন আমলাতলি গ্রামের নূরুল ইসলামের ছেলে আনিছুর রহমান (২৩) এবং একই গ্রামের রহিম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২৫)। নিহতরা সম্পর্কে চাচাত জেঠাত ভাই।
 
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ভূমিকম্পের সময়  ওই গ্রামের একটি ধানখেতের ওপর দিয়ে বিদ্যুতের খুটি থেকে একটি তার ছিড়ে পড়ে যায়। এসময় পাশের খেতে ওই দুই যুবক কাজ করার সময় বিদ্যুতের ছেড়া তার সরাতে গেলে তারের সঙ্গে বিদুৎস্পৃষ্ট হন।
 
এ সময় আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ি এবং পরে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।