ক্রিকইনফোর সেরা একাদশে মু্স্তাফিজ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ২১:১৪
আইসিসির পর এবার ক্রিকইনফোরও সেরা একাদশে স্থান পেয়েছেন বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো তাদের তালিকা প্রকাশ করে।
 
সোমবার আইসিসি প্রকাশ করেছিল তাদের সেরা একাদশের তালিকা। এবার সেরা একাদশের তালিকা প্রকাশ করলো আর এতেও জায়গা করে নিলেন বাংলাদেশের বিস্ময় বোলার মুস্তাফিজুর রহমান। এবারের আসরে সেরা বোলিং ফিগারের মালিকও সাতক্ষীরার এই ছেলে। গ্রুপ পর্বের শেষ খেলায় নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ ওভার বল করে ২২ রানে ৫ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি পেসার।
 
কমপক্ষে ৮ উইকেট নিয়েছেন এমন বোলারদের মধ্যে সেরা গড়টাও (৯.৫৫) মুস্তাফিজের।
 
ক্রিকইনফোর সেরা একাদশ 
 
মোহাম্মদ শাহজাদ, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি, জো রুট, জস বাটলার, আন্দ্রে রাসেল, মিচেল স্যান্টনার, কার্লোস ব্রাফেট, স্যামুয়েল বদ্রি, মুস্তাফিজুর রহমান ও আশিষ নেহরা।