ফেনীতে তনু হত্যার প্রতিবাদে বিভিন্ন সংগঠনের মানববন্ধন, গণস্বাক্ষর

আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ২২:১১
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে শহরের ট্রাংক রোডের শহীদ মিনার ও দোয়েল চত্বর এলাকায় মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচী পালিত হয়েছে।
 
সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক ঐক্যমঞ্চ ফেনীর আয়োজনে জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, মানবাধিকার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
 
সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক সমরজিৎ দাস টুটুল সাক্ষরতা কর্মসূচির উদ্বোধন করেন। মনজিলা আক্তার মিমির তত্বাবধানে ইমন উল হক ইমনের সভাপতিত্বে মহিম উদ্দিন পৃথিবীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন অংশগ্রহণকারী সংগঠনের প্রতিনিধিরা।
 
মাস্তুল, রেড ক্রিসেন্ট, রোটারেক্ট ক্লাব ফেনী, অপূর্ব, আমরা কজন, স্বেচ্ছাসেবক, ফেনী পলিটেকনিক, কম্পিউটার ইনস্টিটিউট বন্ধুসভা, ড্রাগন এসোসিয়েশন, ধ্রুবতারা, মাহবুবুল হক পেয়ারা ফাউন্ডেশন, ফেনী সাইক্লিস্ট, উই ফর ইউ, ওয়াপদা স্পোর্টিং, ফিউচার সেভিং, আর্য্য, পূবালী, অণুরনণ, ফেনী থিয়েটার, ক্রিকেট একাডেমি, কিশোর থিয়েটারসহ চল্লিশের অধিক সংগঠন এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।