চুয়াডাঙ্গায় ঝড়ের সময় মাটির ঘরের দেয়াল চাপা পড়ে সাবিনা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন।
মঙ্গলবার রাতে এঘটনা ঘটে। তিনি জেলার আলমডাঙ্গা উপজেলার মাইজহাট গ্রামের মঈন উদ্দিনের স্ত্রী। এছাড়া ঝড়ে কাঁচা বাড়িঘর, গাছ-পালা ও ফসলের ক্ষতি হয়েছে।।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক সায়মা ইউনুস দেওয়াল চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
