ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার অফিস পাড়া ও হাসপাতাল পাড়ায় উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে এই দুই পাড়ার অন্তত ৬০০ পরিবার পানিবন্দি হয়ে পড়ে। স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষের এই দূর্ভোগ অসহনীয় মাত্রায় রূপ নিয়েছে। দীর্ঘ জলাবদ্ধতার ফলে পানি দূষিত হয়ে বিভিন্ন রোগ দেখা দিয়েছে। ড্রেনের উপর স্ল্যাব না থাকায় মানুষ দুর্ঘটনার কবলে পড়ছে।
দীর্ঘ ১৬ বছর যাবত মানুষ এই দুর্ভোগ ভোগ করে আসছে। পৌরসভা কার্যালয়ের এতো কাছাকাছি হয়েও পৌর নাগরিক সুবিধা না পেয়ে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। অবিলম্বে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য মেয়রের যথাযথ পদক্ষেপ আশা করছেন তারা।
এব্যাপারে পৌর মেয়র মাইনুদ্দিন মাইনু জানান, জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ড্রেন ও কালভার্টসহ রাস্তা নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। শীঘ্রই প্রকল্প গুলোর কাজ শুরু হবে।
