রণদীপের জন্য গাইবেন সালমান

আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১০:৪৯

 

‘কিক’ ছবিতে প্রথমবারের মতো গান গেয়ে ভক্তদের মুগ্ধ করেছিলেন সালমান খান। এরপর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত ‘হিরো’ ছবিতে গান গেয়েছিলেন তিনি। এবার রণদীপ হুদার ছবি ‘লাল রঙ’ ছবিতে গাইবেন এই বলিউড অভিনেতা।

 

একটি সূত্র জানিয়েছে, রক্তদান কর্মসূচির দুর্নীতি নিয়ে নির্মিত ‘লাল রঙ’ ছবিতে রণদীপের অনুরোধে গান গাইবেন সালমান। ‘পেয়ার মে’ এই শিরোনামের গানটিতে বন্ধুত্ব, বন্ধন ও ভ্রাতৃত্ববোধ চিত্রায়িত হবে। গানটির দৃশ্যায়নে থাকবেন রণদীপ ও অক্ষয় ওবরয়। গানটির সুরকার অজয় ভাটিয়া।

 

সূত্রটি আরো জানিয়েছে, সালমান খান গান গাওয়ার সময় সেটি দৃশ্যায়ন করা হবে। তবে গানটি শুধু প্রচারণা হিসেবে ব্যবহার করা হবে। ছবির কোনো অংশে এটি দেখা যাবে না। খবর: ডিএনএ।