আনসার ও ভিডিপিতে নতুন মহাপরিচালক

আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১৫:০৩
 
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল মিজানুর রহমান। প্রেষণে এই বাহিনীর দায়িত্ব দিতে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছে।
 
অন্যদিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল মো. নাজিম উদ্দীনকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
 
সারাদেশে ৬ লাখ ৫৪ হাজার ৭০৩ জন কর্মী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে রয়েছেন।