আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে হোমনার দুই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করা হয়েছে।
তারা হলেন- মাথাভাঙ্গা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নাজিরুল হক ভূইয়া ও জয়পুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো.তাইজুল ইসলাম।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী সিদ্দিকুর রহমান আবুল তৃণমুল পর্যায়ে বাছাই করা ঐ দুই প্রার্থীর নাম ঘোষণা করেন।
এসময় পৌর মেয়র অ্যাড. নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এ্যাড. আলী আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল হক মোল্লা ও মুক্তিযোদ্ধা আবদুর রশিদ, মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রধান, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, পৌর আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুলসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার) অন্য সাত ইউনিয়নের প্রার্থী বাছাই করা হবে বলে সাংবাদিকদের জানান উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি।
