বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া

আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১৩:১৬
 
অসুস্থতার কারণে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন করতে বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার সকালে বিএনপির চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান।
 
এর আগে ৩১ মার্চ বৃহস্পতিবার বকশিবাজার আলীয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ এই মামলার শুনানি হয়। সেদিনও আদালতে হাজির হননি খালেদা জিয়া। ওইদিন শুনানি শেষে বিচারক আবু আহমেদ জমাদারের আদালত এ মামলার ৩ আসামিকে ফৌজদারী কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করে তাদেরকে হাজির থাকতে নির্দেশ দেন। 
 
২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে এ মামলা দায়ের করে দুদক।