মুন্সীগঞ্জে বাস খাদে পড়ে নিহত ২

আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১৮:২৬
 
মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাস খাদে পদে দুইজন নিহত হয়েছেন। বুধবার দুপুর পৌনে একটার দিকে হাসাড়া কেসিরোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। 
 
জানা গেছে, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুইজন নিহত হন। 
 
শ্রীনগর থানার ওসি শাহেদুর রহমান এই নিহতদের খবর নিশ্চিত করেছেন।