আর্সেনিকজনিত রোগে প্রতিবছর দেশের ৪৩ হাজার মানুষ মারা যাচ্ছে। বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াচ এই তথ্য জানায়।
‘স্বজনপ্রীতি এবং অবহেলা: বাংলাদেশের গ্রামাঞ্চলের খাবার পানিতে আর্সেনিক প্রতিরোধে ব্যর্থ প্রচেষ্টা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের প্রায় দুই কোটি মানুষ আর্সেনিক ঝুঁকির ভেতর রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয় দেশের ৬৫ হাজার মানুষ আর্সেনিকজনিত রোগে ভুগছে।
সংবাদ সম্মেলনে বলা হচ্ছে, নিরাপদ বা আর্সেনিকমুক্ত পানির জন্য সরকারের পক্ষ থেকে গভীর নলকূপ দেয়া হয়। এই নলকূপ পাওয়া কিংবা বসানোর ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব কাজ করে।
