গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে ৩৫ পূণ্যার্থী আহত

আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১৫:২৫
 
গোপালগঞ্জে বাস ও ট্রাকের  সংঘর্ষে  অন্তত ৩৫ পূণ্যার্থী আহত হয়েছে। আজ বুধবার বুধবার সকাল ১০ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
মারাত্মক আহতরা হলেন- সত্যবান (৩০), হরলাল দাস (২৫) মো. গনি (৪৫), সুধন্য দাস (২২), ধীরেন (৩২), নিপু সাধু (২৫), দিলীপ (২৩), উত্তম (২৪)। তাদের গোপালগঞ্জ আড়াই শ' বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরো ১২ জন ওই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন।
 
আহত নিপু সাধু ও গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা  জানিয়েছে, কাশিয়ানীর ওড়াকান্দিতে ঠাকুর বাড়িতে পূণ্যস্নান শেষে যাত্রীরা পটুয়াখালি জেলার নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় দ্রতগামী যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা খায়। এতে বাসটির সম্মূখভাগ দুমড়ে মুচড়ে যায়।