নওগাঁর রাণীনগর উপজেলায় বাবু ওরফে মুছকা (৪০) নামের পলাতক এক জেএমবি সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর থানার এসআই মহসিন, এএসআই নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, ওসমান ও সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বড়গাছা গ্রামে অভিযান চালিয়ে মৃত-হোসেন আলীর ছেলে জেএমবির তালিকা ভুক্ত সদস্য বাবু ওরফে মুছকাক তার নিজ বাড়ি থেকে আটক করে।
বাবু মোসতা রাণীনগর থানার জেএমবি তালিকার ৪নং জেএমবি সদস্য বলে রাণীনগর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহিল জামান জানান। তিনি আরো বলেন, আটক জেএমবি সদস্য বাবুকে বুধবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।
