ঘাটাইলে অপহৃত স্কুলছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১৫:৫৬
 
টাঙ্গাইলের ঘাটাইলে অপহরণের দুই দিন পর এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলার দেওপাড়া বনের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
এ ঘটনায় সন্দেহভাজন দুই কিশোরকে আটক করেছে পুলিশ। এরা হলো— মো. ওয়াসিম (১৫) ও মো. নাহিদ রাসেল (১৮)।
 
নিহত আতিক হাসান (১৫) জেলার সখিপুর উপজেলার কুতুবপুর রওশন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলো। তার বাবার নাম মো. দিলদার হোসেন।