ওয়ার্ল্ড টি-টোয়েন্টির বাছাইপর্ব ছাড়াই খেলবে বাংলাদেশ

আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১৬:৩৩
ওয়ার্ল্ড টি-টোয়েন্টি শেষ। পরের আসর ২০২০ সালে। বিশ্ব ক্রিকেটের সংক্ষিপ্ত পরিসরের এবার বেশ কিছু পরিবর্তন আসছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন।
 
তিনি বলেন, ‘পরেরবার থেকে টেস্ট খেলুড়ে দশটি দেশের সঙ্গে আইসিসির সহযোগী আরো ৬টি দেশ অংশ নেবে।' যদি তাই হয় তবে, বাংলাদেশকেও আর বাছাইপর্ব খেলতে হবে না।
 
২০০৭ সাল থেকে দুই বছর পরপর এই টুর্নামেন্ট হয়ে আসছিল। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী ওয়ানডে বিশ্বকাপের মতোই প্রতি চার বছর পর পর হবে এই টুর্নামেন্ট। পরবর্তী বিশ্ব আসর ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে।