মাগুরায় হত্যা মামলায় জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আহমেদকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত ।
আলী আহমেদ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন ।
মাগুরার মালচি গ্রামের রওশন মোল্লাকে হত্যার অভিযোগে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন তার স্ত্রী ভানু বিবি। জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আহমেদ আদালত থেকে জামিন পাওয়ার পর আর আদালতে হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত । বুধবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ।
