মঙ্গোলিয়া থেকে লুট করে নিয়ে যাওয়া ডাইনোসর ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র। ডাইনোসরের ফসিল ও ডিম নিয়ে যাওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রে। পাচারের কথা জানার পর ফেরত দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
যেসব ফসিল পাচার করে নিয়ে যাওয়া হয়েছিল তার মধ্যে প্রায় সম্পূর্ণ একটি ব্যাকট্রোসরাসের কঙ্কাল, প্রোটোসেরাটপসের ডিম ও টি-রেক্সের সঙ্গে সম্পর্কিত অত্যন্ত দুর্লভ আলিওরামাসের মাথার খুলি। জাল কাগজপত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাঠানোর পর খুলিটি বাজেয়াপ্ত করা হয়েছিল।
IMG0
গত তিন বছরে ২৩টি ডাইনোসরের জীবাশ্ম মঙ্গোলিয়াকে ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্র: বিবিসি
