ঐকমতের সরকারকে যায়গা ছেড়ে দিচ্ছে দেশটির প্রতিদ্বন্দ্বী ত্রিপলি সরকার। এই কর্তৃপক্ষের হাতে এতদিন রাজধানী ত্রিপলির নিয়ন্ত্রণ ছিল।
জাতিসংঘ সমর্থিত সরকারের কর্তাব্যক্তিরা লিবিয়ায় প্রবেশের এক সপ্তাহের মধ্যে এই পদত্যাগের ঘোষণা আসলো। আগের সরকার বলছে, রক্তপাত এড়াতে তারা সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
২০১৪ সাল থেকে দুটি প্রতিদ্বন্দ্বী সরকার লিবিয়ার প্রশাসন পরিচালনা করছে। দুটি সরকারের একটি ত্রিপলিভিত্তিক ও অপরটি পূর্বাঞ্চলীয় শহর তোবরুকভিত্তিক। মিলিশিয়াদের দারা পরিচালিত ত্রিপলিভিত্তিক সরকার নতুন সরকারকে দায়িত্ব ছেড়ে দিলেও তবরুকভিত্তিক সরকার জাতিসংঘ সমর্থিত সরকারের বিরোধিতা করছে। সূত্র: বিবিসি
