ইউরোপের শ্রেষ্ঠত্বের আসরের কোয়ার্টার ফাইনালে পিএসজির মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি। বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় প্যারিসের স্টেডিয়ামে শেষ আটের প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
একই সময়ে অপর ম্যাচে জার্মানির উলফসবুর্গের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।ইউক্রেনের ডায়নামো কিয়েভ বাধা পেরিয়ে ম্যানসিটি ও চেলসিকে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করে পিএসজি।
দু’দলেই তারকা খেলোয়াড়দের কমতি নেই। সিটিজেনদের হয়ে একাই ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো।
অন্যদিকে, প্রতিপক্ষ দলে রয়েছেন তারই স্বদেশী অ্যাঙ্গেল ডি মারিয়া। এর বাইরেও আরো অনেকেই আছেন যারা মুহূর্তের মধ্যেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের অপেক্ষায় ফুটবল ভক্তরা।
পিএসজির মুখোমুখি হওয়ার আগে ইনজুরি সমস্যা ম্যানসিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অধিনায়ক ভিনসেন্ট কোম্পানির সঙ্গে গোলরক্ষক জো হার্ট, রাহিম স্টার্লিং ও ইয়া ইয়া তোরে ইনজুরিতে ভুগছেন। দলের গুরুত্বপূর্ণ ম্যাচে তারা খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়।
