পাংশায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১৮:৩৩
 
রাজবাড়ীর পাংশায় ইউপি নিবার্চনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার শরিষায় এ ঘটনা ঘটে।
 
জানা যায়, শরিষা ইউপি আওয়ামী লীগের সভাপতি ও দলীয় মনোনয়নে চেয়ারম্যান প্রার্থী আজমল আল বাহার বিশ্বাস ও দলীয় মনোনয়ন বঞ্চিত ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুস ছোবাহানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। দলীয় মনোনয়নে চেয়ারম্যান প্রার্থী আজমল আল বাহার বিশ্বাস বুধবার দুপুরে তার নেতাকর্মী নিয়ে শোডাউনের প্রস্তুতি নেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছে।
 

খবর পেয়ে পাংশা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।