৬ আরোহীসহ জাপানের বিমান বাহিনীর একটি বিমান নিখোঁজ হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উড্ডয়নের পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে খবরটি জানিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অন্যান্য সূত্রের বরাত দিয়ে এনএইচকে জানায়, ইউ-১২৫ বিমানটি বিকেলে কিউশু দ্বীপের কাগোশিমা ঘাঁটি থেকে উড্ডয়ন করে। ঘাঁটি থেকে মাত্র ১১ কিলোমিটার উত্তরে যাওয়ার পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিমানটির সন্ধানে হেলিকপ্টার পাঠানো হয়েছে।
