ফেনীতে চুরির অভিযোগে মো. রনি প্রকাশ হ্রদয় নামে এক কিশোরকে বিবস্ত্র করে পিলারের সঙ্গে বেঁধে নির্মমভাবে নির্যাতন করার অভিযোগে পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।
দৈনিক ইত্তেফাকসহ কয়েকটি মিডিয়ায় সংবাদ প্রচারের পর পুলিশ প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়। পরে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে প্রদীপ ও সবুজ নামে দুজনকে গ্রেফতার করেছে। বুধবার বিকেলে ফেনী পুলিশ সুপার মো. রেজাউল হক তার অফিস সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে কিশোর হ্রদয়কে হাজির করে সাংবাদিকদের ঘটনার বিবরণ দেন।
পুলিশ ও নির্যাতিত কিশোর জানায়, ফেনী শহরের কালীপাল এলাকার দশমীঘাট সংলগ্ন স্থানে শুক্রবার চুরির অভিযোগে মো. রনি প্রকাশ হ্রদয় নামে এক কিশোরকে দোকান ঘরের পিলারের সঙ্গে বেঁধে বিবস্ত্র করে নির্মমভাবে অমানবিক নির্যাতন করে। শহরের কালীমন্দির মার্কেট হরে কৃষ্ণ স্টোরের মালিক অর্জুন দাস ও তার সঙ্গীরা। এ ঘটনা দৈনিক ইত্তেফাকসহ কয়েকটি মিডিয়া ও সামাজিক গণমাধ্যমে প্রচারিত হলে পুলিশ প্রশাসনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পরে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে প্রদীপ ও সবুজ নামে দুজনকে গ্রেফতার করে। ঘটনার মুল নায়ক শহরের কালী মন্দির মার্কেটের হরে কৃষ্ণস্টোরের মালিক অর্জুন দাসকে গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ ঘটনার ৫দিন পর বুধবার বিকেলে সেই কিশোর রনি ওরেফে হৃদয়কে (১৫) ফেনী শহরের সহদেবপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে ফেনী পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসে।
রনির মা মনি জানান, ‘রনি আমার একমাত্র ছেলে। তার বাবা আমাদের খোঁজ খবর রাখে না। রনির টাকায় আমাদের সংসার চলে। যারা আমার ছেলেকে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে পঙ্গু করেছে আমি তাদের বিচার চাই।’
নির্যাতিতরনি প্রকাশ হ্রদয় বলেন, ‘আমি প্লাস্টিকের খালি বোতল ও কোটা সংগ্রহ করে তা বিক্রি করে সংসবার চালায়। শুক্রবার ফেনী শহরতলীর কালীপালে দশমীঘাট সংলগ্ন স্থানে সে খালি কৌটা ও বোতল কুড়াতে গেলে অর্জুন দাস ও তার সঙ্গিরা তাকে আটক করে পিলারের সঙ্গে বেঁধে বিবস্ত্র করে রড ও বৈদ্যুতিক তার দিয়ে নির্মমভাবে নির্যাতন করে। এতে সে মারাত্বকভাবে আহত হয়। তাকে ছেড়ে তারা চলে গেলে সে বিবস্ত্র অবস্থায় একটি ব্যানার খুজে তা শরীরের জড়িয়ে বাসায় চলে যায়। রনি বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানার ফাজিলপুর গ্রামের মো. ওমর ফারুকের ছেলে। বর্তমানে সে তার মাকে নিয়ে ফেনী শহরের শহদেবপুর এলাকার আবদুল হাই কলোনিতে ভাড়া বাসায় থাকে।
ফেনী পুলিশ সুপার মো. রেজাউল হক বুধবার বিকেলে তার অফিস সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের কিশোর হ্রদয়কে নির্যাতনের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান। এ ঘটনায় শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে অভিযুক্তদেরকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হবে বলে জানান।
