বাগেরহাটে যুবলীগের কমিটি ঘোষণা

আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ২০:৩৭
প্রায় ৩ বছর পর বাগেরহাট জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
 
জেলা ছাত্রলীগের বিদায়ী সভাপতি ও বাগেরহাট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনকে আহ্বায়ক করে বাগেরহাট জেলা যুবলীগের ২৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ।
 
বুধবার দুপুরে যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ স্বাক্ষরিত ওই কমিটি ঘোষণা করা হয়।
 
ওই আহ্বায়ক কমিটির দুজন যুগ্ম আহ্বায়ক হলেন মো. শাহ নেওয়াজ মোল্লা দোলন ও মো. ফারুক তালুকদার। তারা দুজনেই বাগেরহাট পৌরসভার ৭ ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর। নবগঠিত এই আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আছেন জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মীর জয়েসী আশরাফী জেমস, হুমায়ুন কবির পলি, লিটন সরকার প্রমুখ।
 
সংগঠন পরিপন্থি কার্যক্রমের অভিযোগে ২০১৩ সালে যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে বাগেরহাট জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছিল।