নেত্রকোনার খালিয়াজুরীতে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম আবু কাউসার হত্যার প্রতিবাদে বুধবার ধনু নদীতে নৌ ধর্মঘট পালিত হয়।
অবরোধ চলাকালে ভের থেকে দুপুর ১টা পর্যন্ত শত শত নৌযান আটকা পড়ে। পরে খালিয়াজুরী থানার ওসির ঘটনাস্থলে পৌঁছে কাউসার হত্যায় জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ স্থগিত করা হয়।
উল্লেখ্য, গত ২২ মার্চ জেলার খালিয়াজুরীতে প্রথম ধাপের নির্বাচনের সময় জেলার খালিয়াজুরী সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনী ফলাফল ঘোষণা নিয়ে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে আবু কাউসার নিহত হন।
